🏷️ চাকরি

সংবাদমাধ্যম ‘জনগণ’ খুঁজছে জেলা প্রতিনিধি

| 📅 22 December, 2025, 10:07 pm

0Shares

ডিজিটাল সংবাদমাধ্যম ‘জনগণ’ বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের সংশ্লিষ্ট জেলায় দক্ষ ও দায়িত্বশীল ‘জেলা প্রতিনিধি’ নিয়োগের ঘোষণা দিয়েছে। যারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আগ্রহী এবং মাঠপর্যায়ে রিপোর্টিং করতে সক্ষম, তারা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

প্রার্থীর ন্যূনতম যোগ্যতা: এইচএসসি বা সমমান, স্নাতক পর্যায়ে অধ্যয়নরত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সাংবাদিকতা বা মাঠপর্যায়ের রিপোর্টিংয়ে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।

চাকরির ধরন প্রাথমিকভাবে পারফরম্যান্সভিত্তিক ও চুক্তিভিত্তিক। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। প্রাথমিক পর্যায়ে পারফরম্যান্সভিত্তিক রেভিনিউ শেয়ার প্রদান করা হবে এবং নির্ধারিত সময় সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন করলে স্থায়ী নিয়োগের পর মাসিক সম্মানী/বেতন প্রদান করা হবে। প্রতিষ্ঠান তার নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

আবেদনকারীদের এই ফরমটি সতর্কভাবে পূরণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য: পূর্ণ নাম, জেলা, মোবাইল নম্বর, ই-মেইল, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতা বা মিডিয়ায় অভিজ্ঞতা (যদি থাকে), ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং কেন জেলা প্রতিনিধি হতে আগ্রহী; সংক্ষিপ্ত বর্ণনা।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫
ইমেইল: hr@janogan.com

এটি দেশের দুই বিভাগের সংবাদমাধ্যমে আগ্রহী ও দক্ষ প্রার্থীদের জন্য একটি দীর্ঘমেয়াদি পেশাগত সুযোগ।