🏷️ বরিশাল

শীতের চাদরে ঢেকে আছে বরিশাল

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 26 December, 2025, 12:24 pm

0Shares

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বরিশালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। বৃহস্পতিবার জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে।

আকাশ আংশিক মেঘলা থাকায় সারাদিন জুড়েই শীতের অনুভূতি বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইটে জানিয়েছে, আজ সকালে বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার এবং সকালের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ, যা বিকেলে বেড়ে দাঁড়ায় ৮২ শতাংশে।

সকাল ৬টা ৩৮ মিনিটে সূর্যোদয় হলেও কুয়াশা ও মেঘের কারণে রোদের তীব্রতা কম ছিল, সূর্যাস্ত হয়েছে বিকেল ৫টা ২৫ মিনিটে তবে কিছুটা সত্য প্রবাহের কারণে সূর্যের দেখা মিলে দুপুর ১২ টার দিকে।

এই হঠাৎ শীতের কারণে বরিশালের খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। রাস্তায় রিস্কা চালকরা জানান যাত্রী নেই। এভাবে আরও কয়েক দিন চললে সংসার চালানো দায় হয়ে পড়বে।শীতজনিত রোগ এড়াতে গরম পোশাক ব্যবহারের পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগ,আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে রোগী শয্যা সংখ্যার তুলনায় প্রায় সাত গুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।