🏷️ Uncategorized

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

📍 : পটুয়াখালী প্রতিনিধি

| 📅 25 December, 2025, 7:30 pm

0Shares

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বিপাড়া আশ্রয়ণ এলাকায় দুইটি কুকুরছানাকে পিটিয়ে হত্যা ও আরও দুইটি আহত করার ঘটনায় এক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার কলাপাড়া মহিপুর থানায় প্রাণিসম্পদ অধিদপ্তর বাদী হয়ে অভিযুক্ত সোনিয়া বেগমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, মুরগির বাচ্চা খাওয়ার অভিযোগে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নারী চারটি কুকুরছানাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুইটি মারা যায়।

খবর পেয়ে ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’ কলাপাড়া শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি আহত কুকুরছানাকে উদ্ধার করে চিকিৎসা ও দত্তক নেন।

পটুয়াখালীতে কুকুরছানা হত্যা: আইনি ব্যবস্থার প্রক্রিয়া শুরু

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোনিয়া বেগম বলেন, “আমার দুইটি মুরগির বাচ্চা খেয়ে ফেলায় রাগের মাথায় এমনটা করেছি। আগেও আমার মুরগির বাচ্চা খেয়েছে।”

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা সংগঠনের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, “প্রাণীর ওপর এ ধরনের সহিংসতা সমাজের জন্য ভয়ংকর বার্তা দেয়। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

উপজেলা প্রাণী কল্যাণ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান বলেন, প্রাণীর ওপর নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে